ভূষণছড়ার বন্যা দূর্গত মানুষের মাঝে বিজিবি’র ত্রাণ সামগ্রী বিতরণ


নিজস্ব প্রতিবেদক    |    ০৯:১০ পিএম, ২০২৪-০৮-২২

ভূষণছড়ার বন্যা দূর্গত মানুষের মাঝে বিজিবি’র ত্রাণ সামগ্রী বিতরণ

বিজিবি'র ছোট হরিণা ব্যাটালিয়ন (১২ বিজিবি) চলমান বৈরী আবহাওয়া ও অতি বৃষ্টির কারণে সৃষ্ট বন্যায় ক্ষতিগ্রস্ত রাঙামাটির বরকল উপজেলার ভূষণছড়া ইউনিয়নের বন্যা দূর্গত ৫০টি অসহায় পরিবারে মাঝে ত্রাণ সামগ্রী  হিসেবে চাউল, ডাল, তৈল, চিনি ও আলু বিতরণ করেছে। 

ত্রাণ সামগ্রী বিতরণকালে ছোট হরিণা ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্ণেল মীর হাসান শাহরিয়ার মাহমুদ উপস্থিত ছিলেন।